নিজস্ব সংবাদদাতা: বাড়িতে বসেই বুক করে ফেলছিলেন ট্রেনের টিকিট। অবসর সময়ে ঘুরতে যাওয়ার জন্যই হোক বা তড়িঘড়ি অফিসের কাজে বাইরে যাওয়ায় হোক, ঘরে বসেই নিশ্চিন্তে ট্রেনের টিকিট এতদিন কেটে কোন রকম অতিরিক্ত মাশুল ছাড়াই। সেই সুখের দিন আর নেই। অনলাইনে টিকিটের জন্য এবার দিতে হবে অতিরিক্ত মাশুল। দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে মুক্তি পেতে গেলে গুনতে গাঁটের কড়ি।
আর্থিক ক্ষতির হাত থেকে রেলকে বাঁচাতে এমনই উদ্যোগ নিল ভারতীয় রেল। নোটবন্দির সময় থেকে অনলাইন টিকিট বুকিংয়ে অতিরিক্ত মাশুল নেওয়া বন্ধ ছিল। ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল রেল মন্ত্রক। কিন্তু বর্তমানে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে সেই সিদ্ধান্ত বদল করছে তারা। ফের লাগু হচ্ছে সার্ভিস চার্জ।
এসি ও নন এসি টিকিটের জন্য ঠিক কত দিতে হবে অতিরিক্ত মাশুল? রেল মন্ত্রক সূত্রের খবর, নন এসি টিকিটের জন্য ২০ টাকা এবং এসি টিকিটের জন্য ৪০ টাকা সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত গুনতে হবে রেল যাত্রীদের। এই বিষয়ে অর্থ মন্ত্রকের ছাড়পত্র পেয়েছে রেল। গত বছর অনলাইন বুকিংয়ে ২৬ শতাংশ আর্থিক ক্ষতি হয় রেলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…