Categories: নিউজ

অপূর্ণ রয়ে গেল স্বপ্ন! কি ছিল সুষমা স্বরাজ এর স্বপ্ন? জানলে ভারতীয় হিসেবে গর্বিত হবেন!

নিজস্ব সংবাদদাতা: দেশ তাঁকে জানত সুবক্তা, দৃঢ়চেতা, স্বাধীন মনোভাবাপন্ন, সুদক্ষ, ব্যতিক্রমী মহিলা রাজনীতিবিদ হিসেবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রেই তাঁর মনের বিশালতার সাক্ষী থেকেছে দেশবাসী। বিভিন্ন সময়ে দেশে-বিদেশে যেকোন সমস্যার কথা জানিয়ে তাঁকে ট্যুইট করে নিরাশ হননি কেউ। দলমত নির্বিশেষে সকলের পাশে দাঁড়াতেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

অবাক করার মতো বিষয় হল, এমন একজন সর্বজন শ্রদ্ধেয়, সুদক্ষ রাজনীতিবিদ রাজনীতি নয় যোগ দিতে চেয়েছিলেন ভারতীয় সেনায়। ক্যারিয়ারের শুরুতে ভারতীয় সেনার শৃঙ্খলা ও দেশের প্রতি কর্তব্য পালনের দায়বদ্ধতা তাঁকে সেনাবাহিনীর প্রতি আকৃষ্ট করেছিল। সেই কারণেই সেনাতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু স্বপ্নপূরণ হয়নি তাঁর, নিয়মের গেরোয় আটকে পড়ে তাঁর সেনাপ্রীতি। কারণ, সেই সময় সেনাবাহিনীতে মহিলারা যোগ দিতে পারতেন না।

হরিয়ানার অম্বালা জেলায় জন্মগ্রহণ করা সুষমা স্বরাজ এরপর এবিভিপির হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। জয়প্রকাশ নারায়নের নেতৃত্বে আন্দোলনে যোগ দেন। ১৯৭৭ ও ৮৭ সালে অম্বালা থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৯০ থেকে ৯৬ পর্যন্ত ছিলেন রাজ্যসভার সাংসদ। ১৯৯৬ এ দক্ষিণ দিল্লি থেকে নির্বাচিত হয়ে লোকসভায় পা রাখেন। ১৯৯৮ এ লোকসভা থেকে ইস্তফা দিয়ে দিল্লির প্রথম মহিলা মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। কিন্তু মাত্র ৫২ দিনে সেই সরকার পড়ে গেলে পুরোপুরি সংসদীয় রাজনীতিতে মনোযোগ দেন।

কখনও স্বাস্থ্যমন্ত্রী, কখনও লোকসভার বিরোধী নেত্রী, কখনও বিদেশমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদ দক্ষতার সাথে সামলেছেন তিনি। তাঁর দায়িত্বে বিদেশমন্ত্রক মানবিক মুখ হয়ে ওঠে। বিদেশমন্ত্রী হিসেবে তিনি হয়ে উঠেন প্রত্যেক ভারতবাসীর ঘরের মানুষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026