অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত সুপারস্টার প্রভাস। বহু মহিলার স্বপ্নের রাজপুরুষ তিনি। কবে বিয়ে করছেন প্রভাস? তা নিয়ে হয়েছে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। উঠে এসেছে একাধিক নায়িকার নাম। একবার গুঞ্জন রটেছিল যে, নায়িকা অনুষ্কা শেট্টিকেই জীবনসঙ্গিনী করতে চলেছেন প্রভাস। এই বিষয়ে প্রভাস বলেন‘ আমি বা অনুষ্কা কেউ একজন বিয়ে করলেই এই জল্পনার সমাপ্তি হবে, আমরা দুজন খুব ভালো বন্ধু এইটুকুই, ইতালিতে আমরা একবার বেড়াতে গিয়েছিলাম তবে থেকেই এই জল্পনা শুরু হয়েছে, আমার মনে হয়না এই জল্পনা বন্ধ হবে’। জানা গিয়েছে, প্রভাসের আগামী ছবি ‘সাহো’-র মুক্তির পর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। গতবছর প্রভাস এর কাকা বলেছিলেন, এবছরই বিয়ে করতে চলেছে প্রভাস। কিন্তু সববারই সব প্রশ্ন উড়িয়ে দেন প্রভাস। সূত্রের খবর, আমেরিকার এক ব্যবসায়ীর মেয়ের সাথে বিবাহ করতে চলেছেন প্রভাস। তার পরিবারের নাকি এমনটাই বাসনা। কিন্তু এব্যাপারে প্রভাস ও তার পরিবারের কেউ মুখ খোলেনি।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…