প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা সংকটজনক। গত ৯ আগস্ট তিনি অসুস্থতা অনুভব করায় দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। শ্বাসকষ্টের অভিযোগ ছিল অরুণ জেটলির। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে৷ প্রাক্তন অর্থমন্ত্রীর ফুসফুসে সংক্রমণ হাওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পরেও ফের অবনতি দেখা যায়৷ আগে থেকেই ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাঁকে। তবে জানা গিয়েছে যে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেটর থেকে সরিয়ে ইসিএমও অর্থাৎ এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেইন অক্সিজেনশনে রাখা হয়েছে এই বিজেপি নেতাকে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধনোয়া, বিজেপি নেতা সতীশ উপাধ্যায় প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতাল যান। এছাড়া কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিও তাঁকে হাসপাতালে দেখতে যান। এর আগে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও হর্ষ বর্ধন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীরা এইমস গিয়েছিলেন।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…