সুরজিৎ দাস: ডুরান্ডের ম্যাচে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় নৌসেনার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। সেমির টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান তাই এই ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিবু চাইছেন সেমি ফাইনালের ড্রেস রিহার্সাল হিসেবে এই ম্যাচ টা ব্যবহার করতে। আগামী ২১ তারিখ রিয়াল কাশ্মীর (সম্ভব্য প্রতিপক্ষ) এর মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন শিবির তার আগে এই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে ঝাঁপাতে চাইছে মোহনবাগান। মোহন মাঝমাঠের প্লেমেকার জোসেবা বেইতিয়া চোটের কবলে থাকায় এদিন মাঠে নামতে পারবেন না ফলে অপর তিন বিদেশি ফ্রান মোরান্তে, ফ্রান গোঞ্জালেস ও সালভা চামোরা শুরু থেকে খেলবে অপরদিকে এদিন মাঠে নামতে পারেন ইস্টবেঙ্গল থেকে সদ্য মোহনবাগানে আসা লালরাম চুল্লোভা। অপরদিকে নৌসেনার দলটিও যথেষ্ট শক্তিশালী দলের প্রত্যেকটি ফুটবলারের শারীরিক দক্ষতা চোখে পরার মতো। মোহনাবাগান ডিফেন্স গত তিন ম্যাচে পাঁচ গোল হজম করেছে তাই এদিনের ম্যাচ মোহন ডিফেন্সেরও পরীক্ষা। কলকাতা লিগে এখনো জয় অধরা বাগানের তাই ডুরান্ড কেই পাখির চোখ করতে চাইছেন বাগান কোচ কিবু ভিকুনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…