নিউজ

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি লিঙ্ক আছে আধার কার্ডের সাথে? জেনে নিন কি করে চেক করবেন

ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী যে কাজই হোক না কেন, সব জায়গাতেই যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার এই আধার কার্ড। ভারতের যেকোনো বাসিন্দাকে সনাক্ত করতে UIDAI দ্বারা আধার কার্ড জারি করা হয়। কেন্দ্রীয় সরকার বারংবার আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করতে বলে। এছাড়াও আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না করা থাকলে সরকারি স্কিমের কোনো টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না।

এমন পরিস্থিতিতে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা খুব জরুরি। নাহলে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া আজকাল তো আপনার অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক থাকলে, আপনি আধার কার্ডের মাধ্যমেও টাকা তুলতে পারবেন। আপনি আপনার বাড়ি বসেই আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। কি করে করবেন লিঙ্ক? আপনার জন্য রইলো স্টেপ বাই স্টেপ গাইড।

১) এর জন্য প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

২) এর পরে আপনাকে আপনার আধার নম্বর এবং ওটিপি প্রবেশ করে লগ ইন করতে হবে

৩) এর পরে, আপনার সামনে একটি নতুন ওয়েবপেজ খুলবে যেখানে আপনাকে Bank Seeding Status – এ ক্লিক করতে হবে

৪) এর পরে আপনি দেখতে পাবেন আপনার আধার ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা আছে কি না

৫) আপনি ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে চারটি তথ্য দেখতে পাবেন যেখানে প্রথমটিতে আধারের শেষ চারটি সংখ্যা দেখা যাবে। এর পর আবার ব্যাংকের নাম দেখা যাবে। যা আপনি আধারের সাথে লিঙ্ক করেছেন। এর পরে ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখা যাবে এটি সক্রিয় আছে কি না

Nirajana Nag

Recent Posts

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এবার ৬ লেনের উড়ালপুল! বদলে যাবে বিমানবন্দরের রাস্তা

কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…

May 14, 2026

বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, একধাক্কায় ডবল পেনশন! বড় ঘোষণা রাজ্য সরকারের

নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…

May 14, 2026

উত্তরবঙ্গের জন্য বড় উপহার! এনজেপি-অমৃতসর রুটে ছুটবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…

May 14, 2026

Ayushman Bharat: কারা কারা পাবেন না ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা? সামনে এল বড় তথ্য

পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…

May 14, 2026

প্রতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন! অমৃতসর থেকে জম্মু পৌঁছবেন মাত্র ২ ঘণ্টায়

মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…

May 14, 2026

রেশনে আর মিলবে না আটা, দুর্নীতির বিরুদ্ধে কড়া অ্যাকশন নতুন খাদ্যমন্ত্রীর, দিলেন এই বার্তা

রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…

May 14, 2026