নিজস্ব সংবাদদাতা: মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ উইং কমান্ডার অভিনন্দন, খুব শীঘ্রই ফিরতে চলেছেন নিজের কর্মক্ষেত্রে। বর্তমানে যুদ্ধবিমান চালানোয় আর কোন অসুবিধা নেই অভিনন্দনের। বেঙ্গালুরু ভিত্তিক ফিটনেস ট্রেনিং সংস্থা ইন্সটিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন ইতিমধ্যে অভিনন্দনকে এই ছাড়পত্র দিয়েছে।
বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাকিস্তান সেনার হাতে বন্দি হন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দীর্ঘ টালবাহানার পর অবশেষে দেশে ফিরেছিলেন তিনি। তারপর মেডিক্যাল টেস্ট দিয়ে আবার কাজেও ফিরেছিলেন। উইং কমান্ডারকে শ্রীনগর-এয়ারবেসে পোস্ট করা হয়েছিল। তবে সুরক্ষার হুমকির কারণে তাঁকে উপত্যকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ও তিনি এখন রাজস্থানের ফ্রন্টলাইন এয়ারবেসে কর্মরত।
এই মেডিক্যাল টেস্টের পর যুদ্ধ বিমান চালাতে আর কোন অসুবিধা রইলো না অভিনন্দনের। বায়ুসেনার এক কর্মকর্তা জানিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই উইং কমান্ডার অভিনন্দন বায়ুসেনায় যোগ দিতে পারবেন। যেহেতু তিনি দীর্ঘদিন ধরে বিমান চালাননি, তাই তাঁকে একটি কোর্স করতে হবে। এই কোর্সটি শেষ করার পরে, ভারতীয় বায়ুসেনার এই নায়ক আবারও ফিরতে পারবেন কর্মক্ষেত্রে।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার ১৩ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে জইশ জঙ্গিঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা । দ্বিতীয় দিনে ভারতীয় সীমান্তে প্রবেশ করার চেষ্টা করলে পাকিস্তানের F-16 ফাইটার জেটকে গুলি করে নামিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…