আবার হিউজ স্মৃতি, মাথায় বল লেগে মাটিতে শুয়ে পরলেন স্টিভ স্মিথ!

গতকাল শনিবার লর্ডসে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে আর্চারের বাউন্সারে মাথার আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল স্টিভ স্মিথকে। জোফরা আর্চারের এই বাউন্সার তাঁর কানের নিচে ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান স্মিথ। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে ইংল্যান্ড এবং অস্ট্রলিয়ার উভয় ক্রিকেটাররা। ঠিক সেই সময় লক্ষ্য করা গেছে একটু দূরে দাড়িয়ে ইংল্যান্ডের উইকেটকিপার জস বাটলার এবং আর্চার হাসাহাসি করছেন।

এই নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। স্মিথ এই অবস্থায় বেশ কিছুক্ষন মাটিতে শুয়ে ছিলেন। তারপর অস্ট্রেলিয়া দলের ফিজিও রিচার্ড-শ মাঠে এসে আঘাত পরীক্ষা করে দেখেন। কিন্তু অস্ট্রেলিয়া দলের চিকিৎসক এর সঙ্গে বেশ  কিছুক্ষণ আলোচনার  পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান স্মিথ। যখন ১৫২ বলে ৮০ রানে ব্যাটিং করছিলেন ঠিক সেই সময় আহত হন স্মিথ। স্মিথ প্যাভিলিয়ানে ফেরত যাবার পর ব্যাট করতে আসে পিটার সিডল। কিন্তু পিটার সিডল আউট হবার পর ফের ব্যাট হাতে নামতে দেখা যায় স্টিভ স্মিথকে। কিন্তু ক্রিস ওকসের বলে আউট হয়ে মাত্র ৮ রানের জন্য এই সিরিজের তৃতীয় শতরান থেকে বঞ্চিত হতে হয় তাকে। শেষ অবধি, প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৫০ রানে শেষ হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026