আরও জনপ্রিয় হয়ে উঠতে চলেছে Whatsapp, আসছে নতুন ফিচার!

ওয়েব ডেস্ক : বর্তমান প্রজন্ম যেন হোয়াটসঅ্যাপ ছাড়া অচল। তাই নিত্য নতুন ফিচার নিয়ে আরও জনপ্রিয় হয়ে উঠতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার একাধিক ডিভাইস থেকে ব্যবহার করা যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এমনটাই খবর পাওয়া গেছে ওয়েব সূত্রের মাধ্যমে। নতুন আপডেটের মাধ্যমে এই ফিচারটি পৌঁছবে আপনার স্মার্টফোনে।

২০১৫ সালে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছিল ওয়েব ভার্সন। কিন্তু সেই ভার্সন অনুযায়ী সেই হোয়াটসঅ্যাপ ব্যবহারে ফোনে ইন্টারনেট থাকা ছিল বাধ্যতা মূলক। কিন্তু এবার আর তা নয়। নতুন ফিচার অনুযায়ী এবার থেকে একাধিক ডিভাইসে চলবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি কোম্পানি Universal Windows Platform (UWP) এই নতুন ফিচার তৈরীর কাজ করছে। এই ফিচারটি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে।

নতুন আপডেটের পরেই এই ফিচারটি পৌঁছবে স্মার্টফোনে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নতুন ফিচারটির মাধ্যমে iPhone, Android, iPad আর Windows প্ল্যাটফর্মের বিভিন্ন ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এরজন্য আগে ডিভাইস থেকে লগ আউট এর প্রয়োজন পড়বে না। যেমন ধরুন iPhone থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট না করেই iPad থেকে সেই একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ UWP-এলে ইউজার iPad-এ নিজের হোয়াটসঅ্যাপ ব্যবহার করেতে পারবে তাও আবার iPhone থেকে নিজের অ্যাকাউন্ট আনইন্সটল না করেই, যে ফিচারটি আগে ছিল না। এমনকি ফোনে ইন্টারনেট না থাকলেও ওয়েবে হোয়াটসঅ্যাপ UWP ব্যবহার করা যাবে।

ফ্রী হবে ইন্টারনেট পরিষেবা, আর মাত্র কিছুদিনের অপেক্ষা!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026