মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার পক্ষ থেকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার কোনও প্রস্তাব উপস্থাপন করা হয়নি। কাশ্মীর সম্বন্ধে আমেরিকার নীতি কোনো মধ্যস্থতা ছিল না বরং ভারত পাকিস্তানকে নিজেদের সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার উৎসাহ দেওয়া ছিল। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে উপস্থিত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “ রাষ্ট্রপতি ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জম্মু ও কাশ্মীরের মধ্যস্থতার তাঁর প্রস্তাব ভারত এবং পাকিস্তান উভয়ের উপর নির্ভরশীল। যেহেতু মধ্যস্থতার প্রস্তাব ভারত গ্রহণ করে নি, তাই তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে এই বিষয়টি আর আলোচনার টেবিলে নেই।” শ্রিংলা আরও বলেছিলেন যে জম্মু ও কাশ্মীরের উপর ৩৭০ ধারা বাতিল করা আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং এটি কোনও সীমান্ত বা আন্তর্জাতিক নিয়ন্ত্রণের (এলওসি) উলঙ্ঘন নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…