সকাল থেকেই ভারী বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে কলকাতাবাসীদের। কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টির পর জলমগ্ন সারা কলকাতা। গতকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে শহরবাসীকে। আজও তার ব্যাতিক্রম হলনা। মাত্র কয়েক ঘন্টা বৃষ্টিতে থইথই শহর কলকাতা, যানচলাচলে স্বাভাবিক ভাবেই বিঘ্ন ঘটছে। সবথেকে বেশি দুর্ভোগ পোহালেন বেহালা বাসিন্দারা। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, গতকাল ওই এলাকায় বৃষ্টি হয়েছে ৮১.২ মিলিমিটার। এতটাই জল জমেছিল জার জেরে কয়েক মিনিটের রাস্তা পেরোতে সময় লেগেছে কয়েক ঘন্টা। আবহাওয়াবিদরা জানিয়েছেন,আগামী ২৪ ঘন্টায় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আগামী কয়েক ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…