রাজীব ঘোষ : সোমবার মুসলিমদের পবিত্র উৎসব বকরি ঈদ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে।বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের এই ঈদ উৎসব পালন করছেন।এই উৎসবে বহু মানুষ হজে গিয়েছেন।মুসলিম সম্প্রদায়ের এই ঈদে কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে।মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গরু, ছাগল এদিন কুরবানি দিয়ে থাকেন।দেশের সঙ্গে রাজ্যেও এই উৎসব পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।তবে এদিন এই ঈদ উৎসবে জনপ্রিয় রেডিও জকি এবং সঞ্চালক মীর এক অন্য বার্তা দিয়েছেন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, কুরবানি পবিত্র দিন।গরু, ছাগল তো কুরবানি দেবো।প্রত্যেক বারের মতন।ত্যাগের উৎসব বলে কথা।তারপর বার্তায় তিনি লিখেছেন, গরু, ছাগল নয়, আসলে মন খারাপের উদ্দেশ্যগুলো কুরবানি দেওয়া বা ত্যাগ করাই লক্ষ্য হওয়া উচিত এই পবিত্র উৎসবে।
রেডিও জকি ও সঞ্চালক মীর ধর্ম কোন কুরবানির কথা বলে, সেই ব্যাখ্যা দিয়ে লিখেছেন, ইগো ত্যাগ করবো কবে?সাম্প্রদায়িক মানসিকতা ত্যাগ করবো কবে?কবে ত্যাগ করবো মিথ্যে অহংকার, মেকী সভ্যতার ছায়া?কবে বাদ দেবো পুত্র ও কন্যা সন্তানের মধ্যে ফারাক করা? কবে ত্যাগ করবো ধর্মের নামে মানুষ মারার নেশা? কবে ত্যাগ করবো অন্যের বিশ্বাসে আঘাত করার বদ অভ্যাস? কবে দেবো এই সমস্ত কিছুর কুরবানি?ঈদ উৎসবের দিনে মীরের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।সারা দেশে যখন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাতের খবর আসে, তখন মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবে এই ধরনের বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…