উপ-রাষ্ট্রপতি পদ চান নি, কী চেয়েছিলেন বেঙ্কাইয়া নাইডু, জানুন!

রাজীব ঘোষ : ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এক অনুষ্ঠানে দেশের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদ নিয়ে তার নিজের মতামত প্রকাশ করেছেন।উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু জানান, তিনি দেশের উপ-রাষ্ট্রপতি হতে চান নি।ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা এবং সামাজিক কার্যকর্তা নানাজী দেশমুখের পথেই দলীয় রচনাত্মক কাজ করতে চেয়েছিলেন।নাইডু বলেন, যেদিন তার নাম দেশের উপ-রাষ্ট্রপতি পদের জন্য ঠিক করা হয়েছে, সেদিন থেকে তিনি বারবার একটা কথা ভেবেছেন যে, তিনি আর বিজেপির দলীয় অফিসে যেতে পারবেন না এবং দলের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

নাইডু এটাও জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদ ছাড়া দল তাকে সবকিছুই দিয়েছে।কারন প্রধানমন্ত্রী পদের যোগ্য তিনি নন।তিনি বলেন, সত্যি কথাটা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইছিলাম।আমি কখনোই উপ-রাষ্ট্রপতি হতে চাই নি।বেঙ্কাইয়া নাইডু তার এই ইচ্ছার কথা নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকার গঠনের সময় তাকে জানিয়েছিলেন,বলে জানান তিনি।নাইডুর কথায়, তিনি দলের রচনাত্মক কাজ করার জন্য পরিকল্পনা করেছিলেন।তিনি বলেন, আমি খুব খুশি হয়েছিলাম এই ভেবে যে দলীয় পরিকল্পনা ও কর্মসূচির কাজ এবার থেকে করতে পারবো।

কিন্তু সেটা হলো না।নাইডু আরো জানান, দেশের উপ-রাষ্ট্রপতি পদের জন্য অন্য নামের প্রস্তাব দিয়েছিলাম।কিন্তু ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পার্লামেন্টারি বোর্ডের সভার পর জানান, দলের মধ্যে সকলেই একটি বিষয়ে একমত যে দেশের উপ-রাষ্ট্রপতি পদে আপনিই একমাত্র উপযুক্ত ব‍্যক্তি।বেঙ্কাইয়া নাইডু তার এই ইচ্ছার কথা এক অনুষ্ঠানে জানান।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026