এই মুহুর্তের বড় খবরঃ ভারতের ওপর হামলা করতে তৈরি, নজরদাড়ি বাড়ানো হয়েছে সীমান্তে!

অরূপ মাহাত: ভারতের লাগাতার চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে বাধ্য হয় পাকিস্তান। তাই পাকিস্তানের জেলে বসেই ভারতের উপর বদলা নেওয়ার ছক কষছে জামাত-উদ-দাওয়া (জেইউডি) হাফিজ মহম্মদ সইদ। ভারতের কূটনৈতিক কৌশলে মার্কিন চাপ সৃষ্টি হলে জেইউডি-কে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় পাকিস্তান। তারপর থেকেই ভারতের বদলা নিতে বিভিন্ন ভাবে সক্রিয় হয় হাফিজ। বর্তমানে পাকিস্তানের জেলে বসেই বিভিন্ন ছোট ছোট সন্ত্রাসবাদী সংগঠনের মাধ্যমে ভারতে হামলার ছক কষছে জেইউডি প্রধান। এমনটাই দাবি ভারতীয় গোয়েন্দা বিভাগের।

এমন তথ্য হাতে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় সেনাবাহিনী। হাফিজের পরিকল্পনাকে ভেস্তে দিতে হাই এলার্ট জারি করা হয়েছে সেনাবাহিনীতে। নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের এক শীর্ষ গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন হিসেবে জেইউডি-র প্রধান সইদ জেলে থেকেও সক্রিয় রয়েছে। ভারতের মাটিতে নাশকতা চালাতে অন্যান্য ছোট ছোট জঙ্গি সংগঠনের সাহায্য নিচ্ছে হাফিজ। সন্ত্রাসে আর্থিক মদত ও আর্থিক জালিয়াতিতেও এই কৌশল নিয়েছে ২০০৮ মুম্বই হামলার মাস্টারমাইন্ড। এমনই দাবি গোয়েন্দা আধিকারিকদের। গোটা বিষয়টি নজরে আসতেই তার উপর কড়া নজর বাড়িয়েছেন ভারতীয় গোয়েন্দারা।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026