এই মুহূর্তে অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স-এ চিকিৎসাধীন প্রাক্তন ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি। গত ৯ অগাস্ট তিনি অসুস্থতা অনুভব করায় দিল্লির এইমস-এ ভর্তি করা হয় তাঁকে। সেই সময় থেকেই শারীরিক অবস্থার ক্রমস অবনতি ঘটতে থাকে ৬৬ বছর বয়সী অরুণ জেটলির। তখন থেকেই আইসিইউ বিভাগে তিনি চিকিৎসারত রয়েছেন। বেশ কয়েকদিন ধরে ভেন্টিলেশনে রাখা হয়েছে এই বিজেপি নেতাকে। শুক্রবার সকাল এগারোটা নাগাদ দিল্লির এইমস থেকে জানানো হয়েছে যে আগের থেকে অরুণ জেটলির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এদিন অরুণ জেটলিকে দেখতে এইমস-এ পৌঁছন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
দীর্ঘ সময় ধরেই কিডনির সমস্যায় ভুগছেন অরুণ জেটলি। শারীরিক অবস্থার অবনতির কারণে ২০১৯ সালের সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন তিনি। মন্ত্রিত্ব থেকেও সরে আসেন অরুণ জেটলি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…