Categories: দেশনিউজ

এখন কেমন আছে কাশ্মীরের পরিস্থিতি? কি বলছে সরকার? জেনে নিন

রাজীব ঘোষ : সোমবার থেকে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে।কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ফোন, ইন্টারনেট, কেবল সংযোগ বিচ্ছিন্ন ছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছিল।শুক্রবার নমাজের পরে স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে সোমবার থেকে কাশ্মীরে সমস্ত স্কুল, কলেজ, অফিস সহ দোকান বাজার সব খুলে যাবে।ফোন, ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়ে যাবে।তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী আগের মতোই মোতায়েন থাকবে।নাকা চেকিং চলবে।গাড়ি তল্লাশি চলবে।এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ‍্যপাল সত‍্যপাল মালিক।

৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর যাতে কোনও অশান্তি না ছড়ায় সেই কারণে সরকারের পক্ষ থেকে১৪৪ ধারা জারি করে নিরাপত্তা ব্যবস্থাকে কড়া করে দেওয়া হয়েছিল।ইতিমধ্যে সীমান্তে পাকিস্তানের সেনারা গোলাগুলি চালানো শুরু করে।তার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালালে পাকিস্তানের সেনারা খতম হয়।ভারত পাকিস্তানের একাধিক সেনাঘাটি ধ্বংস করে দিয়েছে।স্বাধীনতা দিবসের দিন পাকিস্তানের সেনারা আক্রমণ করলে ভারতের সেনারা গুলি চালিয়ে ৩ জন পাক সেনাকে খতম করে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার থেকে সরকারি সমস্ত স্কুল, কলেজ, অফিস খোলা হলেও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা একই ভাবে মোতায়েন থাকবে।কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026