Categories: দেশনিউজ

এবার কী তবে পাক-অধিকৃত কাশ্মীর দখল করবে ভারত? কী বললেন রাজনাথ সিং, জেনে নিন

রাজীব ঘোষ: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিছুদিন আগে পোখরানে এক অনুষ্ঠানে বলেন, এতদিন ঠিক ছিল ভারত আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।সেই নীতি পরিস্থিতি অনুযায়ী বদল হতে পারে।সম্প্রতি পাকিস্তান বালাকোটে বায়ুসেনার অভিযানের সময় পরমাণু অস্ত্রের বিষয় তুলেছিল।সেই কারনেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মন্তব্য করেন বলে মনে করা হচ্ছে।রবিবার হরিয়ানার পঞ্চকুলায় এক সভায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে আক্রমণ করে বলেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার সেখান থেকে ৩৭০ ধারা বাতিল করেছে।

কেউ কেউ বলেছে ভারত ভুল করেছে।আমাদের প্রতিবেশী দেশ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দরজায় এই বিষয় নিয়ে ঘুরেছে।আমরা বলছি, কাশ্মীর নিয়ে এরপর যদি পাকিস্তানের সঙ্গে কথা হয়, তাহলে সেটা পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে হবে।পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে।রাজনাথ সিং আরও বলেন, কাশ্মীরে আমরা ৩৭০ ধারা বাতিল করলাম আর তখনই প্রতিবেশী দেশ দুর্বল হয়ে গেল।দুনিয়ার বিভিন্ন দেশে তারা এখন এই বিষয় নিয়ে ছুটোছুটি করছে।

আগে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হতো, কাশ্মীরের ৩৭০ ধারা যদি বাতিল করে তাহলে আর ক্ষমতায় ফিরতে পারবে না।ভারতীয় জনতা পার্টি এই ৩৭০ ধারাকে ছুতে পারবে না।বিজেপির সরকার ক্ষমতায় এসেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দিলো।কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার জানান, কাশ্মীর নিয়ে যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় সেটা শুধুমাত্র পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে হবে।তাও যদি পাকিস্তান জঙ্গি মদত বন্ধ করে তবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026