সুরজিৎ দাস: এনরিকে এস্কেদা মেক্সিকান এই স্ট্রাইকার কে গত মরশুমে নিয়ে এসেছিলো ইস্টবেঙ্গল। চোটের কারণে পুরো মরশুম ইস্টবেঙ্গল জার্সিতে সার্ভিস দিতে না পারলেও যেদিনই মাঠে নেমেছেন সেদিনই নিজের জাত চিনিয়েছেন। লাল হলুদ জার্সিতে গত আই লিগে করেছেন ৯ গোল এবার সেই এস্কেদার দিকে নজর মোহনবাগান এর এমনটাই খবর শোনা যায় ময়দানে কান পাতলে। নিজেদের ষষ্ঠ বিদেশি ৩১ আগস্টের মধ্যে চুড়ান্ত করতে হবে আইলিগের দল গুলিকে তাই নিজেদের শেষ কোটায় সালভা চামোরার পাশে একজন পজিটিভ স্ট্রাইকার কে দলে নিতে চাইছে মোহনবাগান কর্তৃপক্ষ। এছাড়াও শোনা যাচ্ছে স্পানিশ স্ট্রাইকার বরিস গ্যারোসের সাথেও কথা চলছে মোহনবাগানের। অপরদিকে এনরিকে এস্কেদা বর্তমানে খেলছেন মেক্সিকোর একটি ক্লাবে তাই লোনে তাকে পেতে পারে মোহনবাগান যদিও তার জন্য খরচ করতে হতে পারে বেশ কিছু অর্থ। বক্সের বাইরে ও ভিতরে দুই জায়গাতেই দূর্দান্ত স্কিলফুল এই ফুটবলার পায়ে আছে ভালো শট এছাড়াও গোল চেনার দক্ষতা রয়েছে তার। তাই ফিনিশারের অভাবে ভুগতে থাকা মোহনাগানে এনরিকে যুক্ত হলে গোল করার লোক বাড়বে সেটা বলাই যায়। এনরিকে কলকাতায় ফের আসবেন কি না সেটা সময়ই বলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…