কার্টুনে প্রচার, ভয় নেই, দিদিকে বলো!

রাজীব ঘোষ : লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৩৪ থেকে ২২ টি আসনে নেমে এসেছে।বিজেপি ২ থেকে ১৮ টি আসনে জয়ী হয়েছে।আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই ফলাফল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সমস্যার সম্মুখীন করেছে।দলের খারাপ ফলের পর থেকেই রাজ‍্য জুড়ে অন‍্যান‍্য রাজনৈতিক দল থেকে বিশেষ করে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে একাধিক বিধায়ক, কাউন্সিলর, নেতা কর্মীরা দলে দলে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।রাজ‍্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থা যথেষ্ট খারাপ জায়গায় পৌঁছেছে।

তাই তৃণমূল নেত্রী নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করে তার পরামর্শ অনুযায়ী দলকে চাঙ্গা করার লক্ষ্যে নিত‍্যনতুন পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।জনসংযোগ বাড়ানোর জন্য নতুন ডিজিটাল প্ল‍্যাটফর্ম দিদিকে বলো শুরু করে মানুষের অভাব অভিযোগ জানতে চাইছেন।দলের সমস্ত স্তরের নেতাদের এই নতুন কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করে শহর থেকে গ্রামে গিয়ে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছেন।রাজ‍্যের ক্ষমতা পুনরায় দখলে রাখার জন্য ঘাসফুল শিবির দিদিকে বলো নিয়ে প্রচারের মাত্রা তুঙ্গে নিয়ে যাচ্ছে।প্রত‍্যেকটি ক‍্যাম্পেনেই পেশাদারিত্বের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে।

বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল।সেই প্রচারেই এবার নয়া সংযোজন—দিদিকে বলো-র কার্টুন ক‍্যাম্পেন।এই কার্টুনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুনভাবে দিদিকে বলো নিয়ে প্রচার শুরু হয়েছে।কার্টুনের ছবিতে দেখা যাচ্ছে, গ্রামের এক ব‍্যক্তি আরেকজনের উদ্দেশ্যে বলছেন, সমস্যায় পড়েছি।বুঝতে পারছি না কাকে বলবো?তখন আরেক ব‍্যক্তি তাকে বলছেন, আরে দিদিকে বলো,ভয় নেই।তারপর দেখা যাচ্ছে, অমল মন্ডল নামে ওই ব‍্যক্তি দিদিকে বলোর ফোন নম্বরে ফোন করছেন।পরবর্তীতে তাকে ঘুরিয়ে ফোন করছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি রাজ‍্যে লোকসভা নির্বাচনে উত্থানের পর রাজ‍্যের ক্ষমতা দখলের জন্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে।সেই লক্ষ্যে তারা দলীয় কর্মসূচি গ্রহণ করে চলেছে।ফলে তৃণমূলকে ফের ক্ষমতায় থাকতে হলে মানুষের সঙ্গে দলের সংযোগ বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞ মহল।সেই জন্য নতুন উদ‍্যোগের উপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিচ্ছেন।

দিদিকে বলোর প্রচারে বারেবারে অভিনবত্ব আনতে চাইছেন।পোর্টাল শুরু থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ, দলীয় নেতাদের গ্রামে গিয়ে রাত্রিবাস, সহ এবার কার্টুনের মাধ্যমে প্রচার করা।স্বাভাবিক ভাবেই আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের উদ‍্যোগেই রাজ‍্য রাজনীতিতে নতুন মাত্রা আনতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026