Categories: নিউজ

কাশ্মীরের পর এই বিষয় নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে নরেন্দ্র মোদী, কি সেই সিদ্ধান্ত?

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এবার লক্ষ্য রামমন্দির। রামমন্দির ইস্যুকে জনতার বাড়ির দরজায় পৌঁছে দেওয়ার জন্য যে সাংগঠনিক ক্ষমতার প্রয়োজন, তা এই রাজ্যে নেই। সেই দুর্বলতা কাটিয়ে, ২০২১ এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির রণকৌশল কী হবে – তা নিয়ে দূর্গাপুরে দু দিনের চিন্তন বৈঠকে বসছে বিজেপি। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের পর বিরোধীরা পুরোপুরি ছত্রভঙ্গ।

দেশের সাধারণ মানুষের একটা বড় অংশের সমর্থন এখন বিজেপির দিকে। সাধারণ মানুষের এই ভাবাবেগকে কাজে লাগিয়ে বিজেপির ঘরে ফসল তোলার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হল রামমন্দির। তবে এমন অনুকূল পরিস্থিতিতেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ফলে, বিভিন্ন রাজ্যের উপনির্বাচনগুলোতে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির।

পরিস্থিতি যাই হোক না কেন, শুধু ধর্মীয় আবেগ দিয়ে যে ২০২১ এ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা সম্ভব নয় তা ভালো মতোই জানে বিজেপি শীর্ষ নেতৃত্ব। ফলে, অমিত শাহের নির্দেশে সদস্য সংগ্রহে জোর দিয়েছে বিজেপির রাজ্য নেতারা।

এই অবস্থায় ২০২১ এর বিধানসভা নির্বাচনের কৌশল ঠিক করতে ১০ ও ১১ আগস্ট দূর্গাপুরে চিন্তন বৈঠকে বসছে গেরুয়া শিবির। কাশ্মীর হোক বা রামমন্দির, ইস্যু যাই হোক না কেন- বিজেপির রাজ্য দখলই এখন একমাত্র লক্ষ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026