Categories: নিউজ

কাশ্মীর ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি পাক সেনার! জানেন তিনি কি বলেছেন?

নিজস্ব সংবাদদাতা: দু দেশের মধ্যে সম্পর্কের অবনতি যে অনিবার্য আগেই বোঝা যাচ্ছিল। গতকাল, পাক সেনার বিবৃতিতে তা আরও স্পষ্ট হল। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাক সেনা কমান্ডারদের বিশেষ বৈঠক শেষে পাক সেনার মূখপাত্র আসিফ গফুর এক বিবৃতিতে জানান, কাশ্মীরের মানুষের প্রতি পাকিস্তান দায়বদ্ধ। আর এই দায়বদ্ধতা থেকেই কাশ্মীরের জন্য যতদূর যেতে হয়, ততদূর যাবে পাক সেনা। পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, আমাদের দায়বদ্ধতা থেকে যতদূর যেতে হয় যাব, তার জন্য আমরা প্রস্তুত।

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে মঙ্গলবার জরুরীকালীন বৈঠক বসে পাক পার্লামেন্টে। বিরোধিরা সেখানে প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষারোপ করতে শুরু করে। অবশেষে পাক প্রধানমন্ত্রী তাঁর ভাষনে তীব্র আক্রমণ করেন ভারতকে। তিনি আশঙ্কা করেন, কাশ্মীরীদের প্রতি ভারতের মনোভাবে স্পষ্ট আরও একটি পুলওয়ামা ঘটনা ঘটতে চলেছে যেকোন মূহুর্তে। আর তারপরই পাকিস্থানকে অহেতুক দোষারোপ করে আক্রমণ করতে পারে ভারত। সেক্ষেত্রে যুদ্ধ বাঁধতে পারে। কিন্তু মনে রাখতে হবে যুদ্ধে কোন দেশ জয়ী হয় না। বরং ক্ষতি হয় আন্তর্জাতিক। পাক পার্লামেন্টে দাঁড়িয়ে এমনটাই জানান তিনি।

তবে রাওয়ালপিন্ডিতে সেনার বিশেষ বৈঠক প্রধান করে, যেকোন ধরনের পরিস্থিতির মোকাবিলায় তৈরী হচ্ছে পাকিস্তান। তারই ফলশ্রুতিতে পাক সেনা ও প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026