Categories: খেলা

কাশ্মীর ইস্যু থাকা সত্ত্বেও পাকিস্তানেই খেলতে হবে ভারতকে!

সুরজিৎ দাস : আসন্ন ডেভিস কাপের এশিয়া-ওশিয়ানিয়া জোনের টাই ম্যাচে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর নামতে হবে ভারত কে। ইসলামাবাদে এই ম্যাচ হবে এমন টাই স্থির ছিলো ফিক্সচারে। কিন্তু সদ্য দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ পালটে গেছে এবং ভারতীয় আইনসভায় কাশ্মীর সংক্রান্ত বিল পাশ হয়ে যাওয়ায় চাপা ক্ষোভ জমে পাকিস্তানের গলায় যার দরুন পরিবহণ, বাণিজ্য ও দূত আদানপ্রদান এর বিষয়ে ভারতের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার নীতি নেন পাকিস্তান প্রশাসন। এরূপ পরিস্থিতে পাকিস্তানে ডেভিস কাপের ম্যাচে ভারতের খেলা কি ঠিক এবিষয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করে ডেভিস কাপের আয়োজক এশিয়ার টেনিস সংস্থা কে চিঠি দেয় ভারত। ভারতের থেকে আবেদন করা হয় যাতে নিরপেক্ষ ভ্যেনু তে এই ম্যাচ সরানো হয়।

কিন্তু এর পরেই বেকে বসে পাকিস্তান তারা স্পষ্ট জানিয়ে দেয় নিরপেক্ষ ভ্যেনু তে খেলতে তারা রাজি নন এবং আরোও বলেন রাজনৈতিক ক্ষেত্রের ছাপ খেলার মাঠে পড়বে না এবং ভারতীয় টেনিস দল কে উচ্চ মানের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে পাকিস্তান এটিও বলা হয়েছে তাদের তরফ থেকে। যার ফলে এশিয়ান সংস্থা থেকে জানানো হয় ম্যাচ ইসলামাবাদ থেকে সড়ানো যাবে না ফলে তীব্র অনেচ্ছা থাকলেও ভারত কে পাকিস্তানেই খেলতে হবে। যদিও এই বিষয়ে মুখ খোলেন কি ভারতীয় টেনিস সংস্থার কেউই। তাই বর্তমান পরিস্থিতি কে সামনে রেখে ইসলামবাদে ভারতে পদার্পণ নিয়ে চিন্তায় দেশের টেনিস মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026