রাজীব ঘোষ: দীর্ঘদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্হতা করার আর্জি জানাচ্ছেন। এর আগে ভারতের পক্ষ থেকে পরিস্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারত ও পাকিস্তানের বিষয় দ্বিপাক্ষিক স্তরেই আলোচনা করা হবে। এখানে কারো মধ্যস্হতা করার প্রয়োজন নেই। তারপরেও ফের আরেক বার ভারত এবং পাকিস্তানের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্হতার প্রস্তাব রেখেছেন। কাশ্মীর থেকে ইতিমধ্যে ভারত ৩৭০ ধারা বাতিল করেছে। আন্তর্জাতিক মহলে ভারত জানিয়ে দিয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ভারতের অভ্যন্তরীন বিষয়। পাকিস্তান একাধিক বার বিশ্বের বিভিন্ন দেশের কাছে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অভিযোগ করার পরেও কোনো দেশ এই বিষয়ে কিছু না বলায় পাকিস্তান চুপ করে গিয়েছে।
এবার ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জম্মু ও কাশ্মীর নিয়ে কী তথ্য উঠে আসছে, সেই দিকে নজর রাখছেন বলে ওয়াশিংটন জানিয়েছে। কাশ্মীর ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প দুই পক্ষের সঙ্গে আলোচনা করে মধ্যস্হতা করতে চান বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমি সর্বতোভাবে মধ্যস্হতা করার চেষ্টা করবো। তবে ভারত ও পাকিস্তান এই মূহুর্তে বন্ধু নয়।
ট্রাম্প আরও বলেছেন, তার উদ্দেশ্য কাশ্মীরে স্বাভাবিক জীবন যাত্রা যেন ফিরে আসে। ফ্রান্সে জি সেভেন বৈঠকের মধ্যে মোদী এবং ট্রাম্পের আলোচনার বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কাশ্মীর পরিস্থিতির দিকে নজর রাখছে। আমরা শান্তির জন্য ও নিয়ন্ত্রিত পদক্ষেপের পক্ষে। স্বাভাবিক ভাবেই কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্হতা করার জন্য ফের বার্তা পাঠানোর মধ্যে দিয়ে ট্রাম্পের এই বিষয়ে নাছোড়বান্দা মনোভাব দেখা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…