অরূপ মাহাত: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রী রেহাম খান। একদা ইমরানের সাথে ঘর করা রেহাম অভিযোগ করেন কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভারত বিরোধিতা নেহাতই লোক দেখানো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে পরামর্শ করেই এসব করছে ইমরান। এতে দুই দেশে নিজেদের ভোট ব্যাংক সুনিশ্চিত করছে তারা।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নিয়ে সেখানে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে ভারত সরকার। দুটি আলাদা আলাদা বিধানসভা গঠনের কথাও ঘোষণা করেছে। এরপরই ভারতের তীব্র বিরোধিতা শুরু করে পাকিস্তান। বাতিল করে সমস্ত রকম দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক। দু দেশের মধ্যে বাস ও ট্রেন যোগাযোগ বন্ধ করে পাক প্রশাসন। কূটনীতিকদেরও ফেরত পাঠায় দেশে। ঈদের দিন সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে সৌজন্যের মিষ্টি নিয়ে ভারতীয় সেনা সীমান্তে উপস্থিত হলেও কোন সাড়া পাওয়া যায়নি পাকিস্তানের পক্ষ থেকে। এরপরও পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রীর অভিযোগ এসব আসলে লোক দেখানো। ইমরান খানকে সমকামী বলেও আক্রমণ করেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…