গত ১১ ই জুলাই দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা দিল্লি পুলিশের বিশেষ বাহিনী থেকে গোর্খাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন। রাজু বিস্তা দাবি জানিয়েছেন, যাতে তরাই, ডুয়ার্স , দার্জিলিং এবং লাদাখে বসবাসকারী গোর্খাদের বিশেষ বাহিনীতে পুনর্নিয়োগ করা হয়। তার এই চিঠির উত্তর দিতে গিয়েই বিতর্কের মুখে পড়তে হয়েছে অমিত শাহকে। সাংসদ রাজু বিস্তাকে লেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠিতে ‘গোর্খাল্যান্ড’ শব্দটি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক রাজনৈতিক মহলে। গোর্খাল্যান্ডের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এই প্রসঙ্গ উঠলো কেনো? আবার কি কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছে অমিত শাহ, চিন্তিত সারা রাজনৈতিক মহল। জম্মু – কাশ্মীর, লাদাখকে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করার পর কি দার্জিলিংকেও কি পৃথক রাজ্য ঘোষণা করবে কেন্দ্র? তা নিয়ে এখন বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…