আপনি যদি কেন্দ্রীয় কর্মী হন তাহলে আপনার জন্য আছে একটা বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়মিত মহার্ঘ্য ভাতা নির্ধারণ করা হয় অ্যাগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ভিত্তিতে। নভেম্বর মাসের AICPI-এর তথ্য অনুযায়ী, AICPI-এর মান ১৩৯.১ পয়েন্টে উন্নীত হয়েছে। এটি জুলাই মাসের AICPI-এর মানের তুলনায় ০.৭ পয়েন্ট বেশি।
AICPI-এর মান ১৩৯ পয়েন্ট বা তার বেশি হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা ৪% বাড়ানো হয়। তাই, নভেম্বর মাসের AICPI-এর তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা ৪% বাড়ানো হবে। এখন এক সরকারি কর্মী প্রতি মাসে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। এবারে যা AICPI ইনডেক্স আসছে তাতে মোটামুটি ৩.৫০ শতাংশ বাড়বে ডিএ। কিন্তু, পয়েন্ট নম্বরে ডিএ দেওয়া হয়না। অর্থাৎ পরের পূর্ণ সংখ্যায় পরিবর্তন হয়ে যাবে এই নম্বর। অর্থাৎ ৫০ শতাংশ হয়ে যাবে মহার্ঘ্য ভাতা।
এর মানে হল, জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৫০% নিয়মিত মহার্ঘ্য ভাতা পাওয়া যাবে। এর ফলে তাদের বেতন বেড়ে যাবে ১৮ হাজার টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়মিত মহার্ঘ্য ভাতা বাড়ার ফলে সরকারের ব্যয় বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের রাজস্ব বৃদ্ধির প্রয়োজন হবে।
৫০% এর পরে DA হবে ০%
৭ম বেতন কমিশনের অধীনে, ২০২৪ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীরা ৫০ শতাংশ ডিএ পাবেন। কিন্তু এর পর ডিএ শূন্য হয়ে যাবে। এর পর শূন্য থেকে শুরু হবে ডিএ-র হিসাব। কর্মচারীদের মূল বেতনে ৫০ শতাংশ ডিএ যোগ করা হবে। এমন পরিস্থিতিতে, ধরুন পে ব্যান্ড অনুযায়ী একজন কর্মচারীর ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা হলে, তার বেতনের সাথে ১৮ হাজার টাকার ৫০ শতাংশ অর্থাৎ ৯ হাজার টাকা যোগ হবে। অর্থাৎ, তার বেতন হবে ২৭০০০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…