বন্যায় ভেসে গিয়েছে কর্ণাটক। বন্যা এবং বৃষ্টির কারণে কর্ণাটকের ১৭ টি জেলার ছিয়াশিটি তালুকের মোট ২,৬৯৪ টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। এই পর্যন্ত মোট ৫,৮১,৮৯৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১,১৮১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে ৩,৩২,৬২৯ জন আশ্রয় নিয়েছে। রাজ্য সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪২ এবং নিখোঁজ ১২ জন।
১২ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্যায় বিধ্বস্ত কর্ণাটকের অন্তর্বর্তীকালীন ত্রাণ হিসাবে পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার এবং এটিকে “জাতীয় বিপর্যয়” হিসাবে ঘোষণা করার অনুরোধ করেছেন। মোদীর উদ্দেশ্যে চিঠিতে তিনি বলেছেন যে তাঁর ছয় দশকের রাজনৈতিক কেরিয়ারে এমন মানবজীবন ও সম্পদ উভয়েরই এত ক্ষতি তিনি কোনোদিনও দেখেননি। এই বিষয়ে নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন। তবে কত টাকা দেওয়া হবে তা এখনও জানান নি।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…