রাজ্য সরকারি কর্মচারীরা অনেক দিন ধরেই আন্দোলন করছে। কেন্দ্রীয় হারে ডিএ চেয়ে মামলা হয়েছে স্যাটেও। এবার রাজ্যের মাথাব্যথা আবার কয়েকগুণ বাড়িয়ে দিল কেন্দ্রের নতুন ভাবে ডিএ ঘোষণা। এতদিন কেন্দ্র সরকারের অধীনে কাজ করা কর্মীরা ১২% হারে মহার্ঘ্য ভাতা পেতেন। নতুন ঘোষণা এই ভাতা আরও ৫% বৃদ্ধি পাবে। পরবর্তী মাস থেকেই তা কার্যকর হবে। অর্থাৎ আগামী অক্টোবর মাসের বেতনের সাথে তারা ১৭% ডিএ পাবেন। তবে রাজ্য সরকারের অধীনে থাকা কর্মীরা কবে থেক কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা পাবে, সে বিষয়ে রাজ্যের প্রশাসনিক কর্তারা কিছু জানাতে পারছেন না।
কেন্দ্র সরকার সপ্তম পে কমিশন কার্যকর করেছে বেশ কয়েক মাস হল। অথচ রাজ্যে এখনও ষষ্ঠ পে কমিশন চলছে। সপ্তম পে কমিশনের কোন খবর নেই, দফায় দফায় বেড়ে চলেছে তার মেয়াদ। সপ্তম পে কমিশনের হিসেবে ধরলে রাজ্যের কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতার পরিমাণ ৪২.৫%। সরকারি কর্মচারীদের করা মামলার প্রেক্ষিতে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট। রাজ্য প্রশাসন অবশ্য সেই রায়ের বিরোধিতা করে উচ্চ আদালতে যায়নি। ফলে বকেয়া ৪২.৫% ডিএ খুব শীঘ্রই মিটিয়ে দেবে বলে আশা করছেন সরকারি কর্মচারীদের একাংশ। তবে কেন্দ্রের নতুন করে ডিএ ঘোষণায় রাজ্য অনেকটা বেকায়দায় পড়েছে বলেই ধারণা অভিজ্ঞ মহলের।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…