দেবপ্রিয়া সরকার : মশার কামড় খায়নি এমন মানুষ এদেশে মেলা দুষ্কর। কমবেশি প্রতিটি মানুষ প্রতিদিনই মশার কামড় খেয়ে থাকে। তবে অনেক মানুষ থাকলেও মশাদের কামড়ানোর প্রবণতা থাকে বিশেষ কিছু মানুষের উপর। কোন কোন মানুষরা মশার কামড় বেশি খায় সে বিষয়য় কীটতত্ত্ববিদ্যা একটি বিশেষ গবেষণায় কিছু মন্তব্য তুলে ধরেছেন। কীটতত্ত্ববিদদের মতে-
১. গাঢ় রং এর পোশাক পরিহিত মানুষদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়। যেমন নীল বা কালো এই সব রং মশাদের আকৃষ্ট করে। তাই এই সব রঙের পোশাক পরিহিত মানুষদের উপর মশার উপদ্রব বেশি হয়। সেক্ষেত্রে মশার উপদ্রব এর হাত থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পরিধান করাই ভালো
২. রক্তের বিভাগ অনুযায়ী মশারা আকর্ষিত হয়। ‘ও’ গ্রুপের রক্ত মশাদের বেশি আকর্ষণ করে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ।
৩. যেসব মানুষদের দেহের তাপমাত্রা সাধারণের তুলনায় বেশি অর্থাৎ যাদের শরীর থেকে ঘাম বেশি পরিমাণ নিঃসৃত হয়, সে সব মানুষদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়। ঘামের সাথে বের হওয়া ল্যাকটিক অ্যাসিড মশাদের বেশি আকৃষ্ট করে।
৩. জিনগত কারণে কোন কোন মানুষের দেহের স্বাভাবিক ভাবেই মশা প্রতিরোধক ক্ষমতা থাকে।
এর ফলে যাতে জিনগত স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা কম তাদের মশারা বেশি কামড়ায়।
৪. গর্ভবতী নারীদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়, কারণ গর্ভবতী নারীরা অন্য নারীদের তুলনায় ২১ শতাংশ বেশি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে যা মশাদের আকৃষ্ট করতে সাহায্য করে। এই জন্য গর্ভবতী নারীদের উপর মশাদের উপদ্রব বেশি দেখা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…