কোন সিপিএম নেতার দয়ায় রাজনীতিতে আছেন মমতা? জানেন কি!

রাজীব ঘোষ : রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রতিনিয়ত হেনস্থা করার চেষ্টা করছেন।রাজ‍্যের কিছু আইপিএস অফিসারকে দিয়ে বিজেপি নেতৃত্বকে দমিয়ে দিতে চাইছেন মমতা।রাজ‍্যের বিজেপি নেতা মুকুল রায় এক সংবাদ মাধ্যমে অভিযোগ করে এই কথা বলেন।বড়বাজারের একটি প্রতারণার মামলায় মুকুল রায়ের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।তারপর মুকুল রায় এক সংবাদ মাধ্যমে বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সংসদীয় রাজনীতিতে রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী ও সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের দয়ায় রয়েছেন।

সেই সময় মমতা যেভাবে বিধানসভায় ভাঙচুর করেছিলেন, তাতে তার আর সংসদীয় রাজনীতিতে থাকার কথা নয়।বর্তমানে মমতার সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায়।তিনি বলেন, আইপিএস জ্ঞানবন্ত সিংকে এই ষড়যন্ত্রে কাজে লাগানো হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে প্রত‍্যাখ‍্যাত হয়েছেন।এখন তিনি বিজেপি নেতাদের কীভাবে জব্দ করা যায় সেই পরিকল্পনা করছেন।আমাকে কী করে ডিস্টার্ব করা যায়, সেই চেষ্টা করছেন।মুকুল রায় আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দয়া করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য্য।তৃণমূল নেত্রী যেভাবে বিধানসভায় ভাঙচুর করেছিলেন, সেই কারণে তার সংসদীয় রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ থাকতো না।একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য সেটা সম্ভব হয়েছে।

রাজনীতিতে এখন প্রায় সময় বহিরাগত প্রসঙ্গ চলে আসে।মমতা বন্দ্যোপাধ্যায় এই ব‍্যাপারে মুকুলের ঠিকানা নিয়ে কটাক্ষ করেন।মুকুলের কথায়, যেহেতু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে কাজ করি,দল তাই যেখানে পাঠাবে সেখানেই আমাকে যেতে হবে।তাতে আমার বাসস্থান দিল্লি, পাঞ্জাব যেখানেই হোক।মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে থাকেন।উনি চেন্নাই গিয়েছেন, উনি কি বহিরাগত? উনি ধর্মীয় বিভাজন করেছেন।

এটা বিভাজনের রাজনীতি।কিন্তু তিনি যাই করুন পশ্চিমবাংলায় আর ক্ষমতায় থাকছেন না। মুকুল বলেন, রাজ‍্য সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সঙ্গে রাজনৈতিক লড়াই চলবে।তিনি জানান, আগামী দিনে তাকে ও বিজেপি নেতৃত্বকে তৃণমূলের সরকার হেনস্থা করার চেষ্টা করবে।

Anirban Kundu

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026