কোকের বোতলে করে স্কুলে নিয়ে আসা হল মদ। এরপর ক্লাস চলাকালীন সময়ে চলছিল মদ্যপান। পড়ার ফাঁকে ফাকেই মদ খাচ্ছিল নবম শ্রেণির দুই ছাত্রী। এরপর তাদের হাতেনাতে ধরল শিক্ষক। ভারতের অন্ধ্র প্রদেশের এক সরকারি স্কুলে এই ঘটেছে এই ঘটনা। সেখানের এক সরকারি স্কুলের ক্লাস নাইনের দুই ছাত্রীর বিরুদ্ধে ক্লাসরুমে বসে মদ্যপানের অভিযোগ আনা হল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ক্লাসে বসেই কোকের বোতলে চুমুক দিচ্ছিল দুই ছাত্রী। তাদের বোতল থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যায় এবং তাদের আচরণও অন্যদের কাছে অসংলগ্ন ঠেকে। তার পরে তাদের বোতল পরীক্ষা করে দেখা যায়, তাতে মদ মেশানো রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বাট্টু সুরেশ কুমার জানিয়েছেন, এর আগও এই ছাত্রীরা মতাল অবস্থায় ধরা পড়েছিল। তারা জানিয়েছিল, তাদের বাবারা মদে আসক্ত। বাবাদের ফেলে দেওয়া মদ খেতে খতে তারাও আসক্ত হয়ে পড়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…