Categories: নিউজ

কড়া ভাষায় আমেরিকা কী বললো পাকিস্তানকে? এবার কি করবে পাকিস্তান?

রাজীব ঘোষ : বুধবার রাতে মার্কিন সেনেট ফরেন রিলেশনস কমিটি এবং হাউস ফরেন অ্যাফেয়ারস কমিটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে জম্মু-কাশ্মীরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে পদক্ষেপ না করে পাকিস্তানের উচিত নিজের দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করা। জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত পাকিস্তানের।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই পাকিস্তান বিরোধিতা শুরু করেছে।দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান।ভারতের রাষ্ট্রদূতকে দেশ থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান।ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অভিযোগ করতে চলেছে পাকিস্তান।আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদীর সরকার কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিষয়ে কিছু জানায় নি।ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কিছুটা চাপে পড়েছিল।যদিও এটা ভারতের ব‍্যাপার, তবুও অন‍্যান‍্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয় যেহেতু জড়িত তাই আমেরিকার এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

কিন্তু পরবর্তীতে দেখা গেল, মার্কিন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে।ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদী পরিকাঠামো তৈরী হচ্ছে।সীমান্তের ওপার থেকে জঙ্গিরা ভারতে ঢুকে হামলা চালাচ্ছে।একাধিক বার আন্তর্জাতিক মহলে ভারত পাকিস্তানের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়েছে।তবুও জঙ্গিদের কার্যকলাপ বন্ধ হয় নি।তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরোধিতা করা হচ্ছে।

মার্কিন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে দেশের মধ্যে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে বলা হয়েছে।দেশের মধ্যে সন্ত্রাসবাদী পরিকাঠামো বন্ধ করে দিতে হবে।ফলে পাকিস্তান স্বাভাবিক ভাবেই চাপের মধ্যে পড়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026