চরম উত্তেজনা! মোদীর বিরোধিতা মমতার! জেনে নিন ঠিক কী বললেন?

রাজীব ঘোষ: লোকসভা নির্বাচনের শুরু থেকেই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী তীব্র বিজেপি বিরোধিতা করেছেন।এমনকি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করেছেন।সোমবার বিশ্ব মানবাধিকার দিবসে ফের কাশ্মীর ইস‍্যুতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান।তারপর কাশ্মীর ইস‍্যুতে মোদীকে আক্রমণ করে জানান কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।কাশ্মীরের মানুষদের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বরাবর মানবাধিকারের পক্ষে লড়াই করে এসেছেন।

দেশের যে কোনো জায়গায় মানবাধিকারের বিষয়ে তিনি সর্বদা সচেষ্ট।এই বিষয়ে দীর্ঘদিন আগের একটি ঘটনার কথা তুলে ধরেন।মমতা বলেন, রাজ‍্যের পুলিশ লকআপে একটি মৃত্যুর ঘটনায় তিনি প্রতিবাদ করেছিলেন।সেই ঘটনার বিরুদ্ধে আন্দোলন করেছেন।এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সংসদে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল।শুধু তাই নয়, কাশ্মীর ইস‍্যুতে সংসদ ছেড়ে বেরিয়ে গিয়েছে তৃণমূল সাংসদরা।কাশ্মীরের মানুষদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বর্তমানে কাশ্মীরের মানুষের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন।

স্বাভাবিক ভাবেই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট বার্তায় প্রশ্ন উঠতে শুরু করেছে।দেশের প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে।বিশ্বের শক্তিশালী দেশগুলো এই বিষয়ে ভারতের পাশেই দাড়িয়েছে।কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক স্তরে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে বলে একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026