চিনের সাথে গোপনে বৈঠকের আবেদন পাকিস্তানের, ভারতের বিরুদ্ধে কিসের পরিকল্পনা করতে চলেছে?

অরূপ মাহাত: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া ও বিশেষ রাজ্যের মর্যাদার বিলোপ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভেঙে দেয় ভারত সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয় পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ সেই দাবি খারিজ করলে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে চিঠি পাঠায় ইমরান খানের সরকার। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়ে চিঠি দিল চিন। এ বিষয়ে তারা গোপন বৈঠক চেয়েছে।

পিটিআইকে দেওয়া খবর অনুযায়ী ভারত-পাক সাম্প্রতিক সম্পর্কে নজর রাখতে নিরাপত্তা পরিষদের গোপন বৈঠকের আবেদন করে চিন। আবেদনে পাকিস্তানের চিঠির কথা উল্লেখ করে চিন। তবে এই বৈঠকের দিনক্ষণ সম্পর্কে কিছু জানায়নি রাষ্ট্রপুঞ্জ। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের সাথে কথা বলে এ বিষয়ে জানানো হবে, এমনটাই জানা গেছে।

কাশ্মীর বিষয়ে বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের সভাপতি তথা পোল্যান্ডের রাষ্ট্রদূত জোয়ানা রোনেকাকে রাষ্ট্রপুঞ্জে স্থায়ী পাক প্রতিনিধি মালেহা লোদী মারফত এই চিঠি দেওয়া হয়। চিঠিতে রীতিমতো হুমকির সুরে বলা হয়, “আমরা কোনও দ্বন্দ্ব চাই না। কিন্তু ভারত যেন আমাদের সংযমকে দুর্বলতা না ভাবে।”

দিন কয়েক আগে কুরেশি সমর্থন আদায়ে চিনে পৌঁছন। তিনি দাবি করেন, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও চিনের তরফে এই মর্মে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026