সুরজিৎ দাস : জল্পনার অবসান হলো আসন্ন ২০২০ আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইর্ডাস কর্তৃপক্ষ ঘোষণা করলো তাদের নতুন কোচের নাম। একের পর এক বায়ো ডাটা জমা পড়লেও কোচের পদের জন্য বেছে নেওয়া হলো কলকাতার প্রাক্তন ক্রিকেটার তথা সফল প্রাক্তন কিউয়ি ব্যাটসম্যান ব্রান্ডন ম্যাকুলাম কে।
২০০৮ থেকে কলকাতায় ছিলেন ব্রান্ডন ম্যাকুলাম এই জার্সিতেই প্রথম ম্যাচে তার ব্যাট থেকে বেড়িয়ে এসেছিলো ১৫৮ রানের বিদ্ধংসী ইনিংস যা তৎকালীন সময় টি ২০ এর সর্বোচ্চ রান যদিও পরে ক্রিস গেইল এই রেকর্ড ভেঙ্গে দেন। এদিন কলকাতার পাশাপাশি নাইট ফ্রাঞ্চাইসির অপর দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খ্যাত ত্রিনবাগো নাইট রাইর্ডাসেরও কোচ হিসেবে ম্যাকুলাম কে বেছে নেওয়া হলো।
সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ড তথা বিশ্বের অন্যতম সফলতম ব্যাটসম্যান ব্রান্ডন কিন্তু দারুণ খুশি। তিনি জানিয়েছে নাইট ওয়ার্ল্ডে এইভাবে যুক্ত হতে পেরে তিনি গর্বিত এবং কেকেআর ও টিকেআর দুই দল কেই সাফল্যের সর্বচ্চ আসনে নিয়ে যেতে চান তিনি। প্রসঙ্গগত উল্লেখ্য এতোদিন নাইট দের কোচ ছিলেন অপর প্রাক্তনী জ্যাক ক্যালিস কিন্তু গত আইপিএল এ দলের ব্যাটিং ও বোলিং বিপর্যয়ের দরুন ক্যালিস কে সরিয়ে ম্যাকুলাম যে আনা হলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…