Categories: ইভেন্ট

জানুন কি পদ্ধতিতে জন্মাষ্টমী পালন করা হয়!

দেবপ্রিয়া সরকার : জন্মাষ্টমী বহু পুরনো প্রচলিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। বিশেষ করে বৈষ্ণবদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রতিটি হিন্দু ঘরে এই উৎসব পালন করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। ভাগবত পুরাণ মতে শ্রীকৃষ্ণের লীলার নিত্য নাট্য অর্থাৎ শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো, মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্মের সময়ে ধর্মীয় গান গাওয়া, উপবাস, দহি হান্ডি প্রভৃতি নিয়মে এই উৎসব পালন করা হয়। দহি হান্ডি প্রথা অনুযায়ী অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে ধাপে ধাপে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙ্গার চেষ্টা করে। এই প্রথা তামিলনাড়ুতে উড়িয়াদি নামে পরিচিত।

হিন্দু ঘরোয়া নিয়ম অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মতিথি যেহেতু মধ্যরাত্রে তাই এই উৎসবে শ্রীকৃষ্ণের জন্ম তিথি অনুযায়ী মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের ছোট্ট মূর্তিকে হলুদ দিয়ে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে সুসজ্জিত দোলনায় বসানো হয়। এরপর শ্রীকৃষ্ণকে তার পছন্দের ভোগ প্রদান করা হয় এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা হয়। গৃহস্ত মহিলারা বাড়ির বিভিন্ন দরজায় শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে শ্রী কৃষ্ণের পদচিহ্ন একে দেন।

শ্রী কৃষ্ণের আরতি ও পুজোর পর উপাসকগন শ্রী কৃষ্ণের ভোগ বিতরণ এর মাধ্যমে উপবাস ভঙ্গ করেন। এই নিয়ম অনুযায়ী জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026