জানেন কি মিষ্টি আমাদের স্বাস্থ্যে ঠিক কতটা ক্ষতি করে?

দেবপ্রিয়া সরকার : মিষ্টি খেতে কমবেশি সকলেই ভালোবাসে। কিন্তু স্বাস্থ্যের জন্য এই মিষ্টি কতটা ক্ষতিকারক তা অনেকেরই অজানা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা খাবারে এই মিষ্টি উপর সম্পূর্ণ সতর্কবার্তা জারি করেছেন এবং সরকার থেকে মিষ্টি বা চিনির উপর কর প্রয়োগ করা হয়েছে। সাধারণত ডায়াবেটিসের জন্য আমরা মিষ্টি জাতীয় খাবার কে দায়ী করে থাকি। তবে সব সময় ডায়াবেটিসের কারণ মিষ্টি না। মিষ্টি অন্য অনেক রকম ভাবে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে থাকে। তবে ঠিক কী কী ভাবে এই মিষ্টি বা শর্করা জাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে থাকে তা বের করা কঠিন।

গবেষকদের মতে শুধুমাত্র মিষ্টি খাওয়ারে সমস্যার তৈরি হয় না। গবেষকদের মতে উচ্চ ক্যালরি সমৃদ্ধ খাবারের সাথে উচ্চশর্করা বা মিষ্টি জাতীয় খাবার খেলেই শারিরীক সমস্যা তৈরি হয়। এক দিনের খাবারে যদি ১৫০ গ্রামের বেশি ফ্রুকটোজ থাকে, তাহলে তা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে সমস্যা তৈরি করে। কর্ন সিরাপ, জুস ড্রিংক, মধু, বা সাদা চিনি এগুলো হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে, কারণ এই জাতীয় খাবার ধমনীর ভেতর ট্রাইগ্লিসারাইডজাতীয় চর্বি তৈরি করে।

কিছু গবেষণায় শর্করা বা মিষ্টিজাতীয় খাবার কোকেনের সাথে তুলনা করা হয়েছে যা কোকেনের মতোই নেশাগ্রস্ত করে মানুষকে। কিন্তু অনেক ক্ষেত্রে যারা অ্যাথলেটিকস বা ক্রীড়াবিদ তাদের ক্ষেত্রে শর্করা বা মিষ্টি কোনরূপ ক্ষতি করে না কারণ তাদের সারাদিনের পরিশ্রম বেশি হওয়ার কারণে এই জাতীয় খাবার খুব সহজেই হজম হয়ে যায়। সব দিক বিচার করে গবেষকরা প্রতিদিনের খাবার তালিকা থেকে মিষ্টি কে বাদ রাখার পরামর্শ দিয়েছেন। নতুবা প্রতিদিনের খাবারে যে ক্যালরি গ্রহণ করা হচ্ছে তাতে ৫ শতাংশের বেশি শর্করা না রাখার পরামর্শ দিচ্ছেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026