সোমনাথ বিশ্বাস: উচ্চতা নিয়ে সকলেই আমরা চিন্তিত থাকি। কিন্তু চিকিৎসকরা বলছেন যে, ছোটবেলা থেকেই সঠিক পরিমাণে পুষ্টি শরীরে গেলে ঠিকঠাক বিকাশ হয়, উচ্চতা ঠিকঠাক হয়। তাই জেনে নিন আপনার শিশুকে কি কি সবজি খাওয়ালে সঠিক উচ্চতা বাড়বে।
১. মটরশুঁটিঃ মটরশুঁটিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, লুটেন, প্রোটিন ও ফাইবার, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। তাই শিশুকে টাটকা মটরশুঁটি সিদ্ধ করে খাওয়ান।
২. পালং শাকঃ নিয়মিত পালং শাক খাওয়ান আপনার শিশুকে। পালং শাকে প্রচুর পরিমাণে খনিজ, ভিটামিন, ফাইবার থাকে। এই উপাদান গুলিই উচ্চতা বাড়াতে সাহায্য করে।
৩. সয়াবিনঃ সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শিশুর হাড় মজবুত করতে খুব কার্যকরী। আর হাড়ের গঠন মজবুত করেই উচ্চতা বাড়াতে সাহায্য করে সয়াবিন।
৪. ঢ্যাঁড়সঃ ঢ্যাঁড়সে আছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট ও ফাইবার। এর ফাইবার গ্রোথ হরমোনকে সক্রিয় করে তোলে। যা উচ্চতা বৃদ্ধিতে খুবই দরকারী।
৫. শালগমঃ উচ্চতা বৃদ্ধিতে অন্যতম প্রয়োজনীয় সবজি হলো শালগম। এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, প্রোটিন, এবং ফ্যাট। আর এই শালগমের ফাইবার উচ্চতা বৃদ্ধির জন্য খুবই কার্যকর।
এই সবজি গুলো নিয়মিত আপনার শিশুকে খাওয়ান, তার সঠিক বিকাশের সাথে সাথে ঠিকঠাক উচ্চতাও বেড়ে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…