সুরজিৎ দাস : জয় দিয়েই ডুরান্ড অভিযান শুরু করলো আলেহান্দ্রোর ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গল মাঠে লাল হলুদের প্রতিপক্ষ ছিলো আর্মি রেড অচেনা এই দলের বিরুদ্ধে একটু হিসেব নিকেশ করেই দল নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ আলেহান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া। লাল হলুদ জার্সিতে এদিন অভিষেক হলো একাধিক ফুটবলারের লালথালমুয়ানা রালতে, পিন্টু মাহাতো, বৈথাং হাওকিপ দের সামনে আলাদা চ্যালেঞ্জ ছিলো আজকের ম্যাচ। খেলার প্রথমার্ধ তেমন ভালো ফুটবল উপহার দিতে পারে নি দুই দলই। এর মধ্যেই বিদ্যাসাগরের শট ও কোলাডোর ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসেবে কাশিম, পিন্টু ও বিদ্যাসাগর নামতেই আক্রমণে ঝড় আসে লাল হলুদের। ৮২ মিনিটে আর্মির গোলকিপারের ইচ্ছাকৃত বাধায় লাল কার্ড দেখায় রেফারি এবং বক্সের বাইরে ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল সুযোগ সন্ধানী কোলাডোর নিখুঁত শটে খাতা খোলে ইস্টবেঙ্গল। খেলার একদম অন্তিম লগ্নে সামাদের পাসে বিদ্যাসাগরের গোলে ২ গোলে ব্যবধান এ ম্যাচ পকেটে পুরে নেয় ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ম্যাচে জয় বাড়তি অক্সিজেন যোগালো ম্যানেজমেন্ট থেকে সমর্থকদের। ইস্টবেঙ্গল এর পরবর্তী ম্যাচ আগামী ৬ তারিখ জামশেদপুর এর বিরুদ্ধে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…