মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই বড়সড় ধাক্কা খেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আগে থেকেই আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। তারপরে এক ধাক্কায় পাকিস্তানকে দেওয়া আর্থিক অনুদানের পরিমাণ ৪৪০ মিলিয়ন ডলার কমিয়ে ৪.১ বিলিয়ন ডলার করে দিল আমেরিকা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩,১০০ কোটি টাকা কমিয়ে প্রায় ৩০,০০০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে সন্ত্রাসবাদ রোধে পাকিস্তান উল্লেখযোগ পদক্ষেপ না নেওয়াতেই আর্থিক সাহায্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০১০-এ পাকিস্তান ও আমেরিকার মধ্যে সাক্ষর হওয়া পাকিস্তান এনহ্যান্সমেন্ট পার্টনারশিপ এগ্রিমেন্ট অনুযায়ী এই আর্থিক অনুদান পায় পাকিস্তান। ওয়াশিংটনের পরিকল্পিত সফরের তিন সপ্তাহ আগেই আমেরিকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সহায়তা কমানোর সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…