ভারত সরকারের কাশ্মীর পদক্ষেপকে ভালোভাবে নেয়নি পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ও জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই উত্তেজনা বাড়াচ্ছিল পাক প্রশাসন। আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টাও করেছিল। তবে সাড়া মেলেনি কোন দিক থেকেই। এমন অবস্থায় গতকাল ঈদের মিষ্টি ফেরত পাঠিয়ে সম্পর্কের তিক্ততা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল ইমরান খানের প্রশাসন। আজ, মঙ্গলবার লাদাখের নিকট সীমান্তের ওপারে পাক সেনার কার্যকলাপ বাড়িয়ে ভারতকে বার্তা দিতে চেয়েছে পাকিস্তান।
গোয়েন্দাদের খবর অনুযায়ী, কেন্দ্রের জম্মু-কাশ্মীর পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান৷ পাক সেনার এই গোপন পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তান যে ভাবে সীমান্তে সেনা কার্যকলাপ শুরু করেছে, তাতে ভারতের সঙ্গে যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট৷ সূত্রের খবর, ভারতে অতর্কিতে হামলার ছক কষছে পাকিস্তান৷ বারবার ভারতকে যুদ্ধের জন্য হুঙ্কার দিচ্ছে পাকিস্তান। কিন্তু ভারত কখনোই প্রথমে হামলা চালাবে না। তবে ভারতও প্রস্তুত পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে। পাকিস্তানের মতো ভারতও সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে। সীমান্তে যা অবস্থা তাতে মনে করা হচ্ছে, ইতিমধ্যেই ভারত-পাকিস্তানের মধ্যে একটা খন্ডযুদ্ধ হয়ে যেতে পারে।
The Ton may still be buzzing over Bridgerton season 4, but fans are already speculating…
Tampa Bay Buccaneers wide receiver Tez Johnson is facing intense public scrutiny after his ex-fiancée,…
The knives are out at the box office as Paramount’s Scream 7 slashes into theaters…
The season opens with King Kong storming an Apex Cybernetics camp on Skull Island. The…
— Andy Cohen, Bravo’s Real Housewives producer and reunion host, offered a heartfelt tribute to…
Key Points Apple is expected to unveil a refreshed MacBook Air alongside its low-cost MacBook…