ভারত সরকারের কাশ্মীর পদক্ষেপকে ভালোভাবে নেয়নি পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ও জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই উত্তেজনা বাড়াচ্ছিল পাক প্রশাসন। আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টাও করেছিল। তবে সাড়া মেলেনি কোন দিক থেকেই। এমন অবস্থায় গতকাল ঈদের মিষ্টি ফেরত পাঠিয়ে সম্পর্কের তিক্ততা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল ইমরান খানের প্রশাসন। আজ, মঙ্গলবার লাদাখের নিকট সীমান্তের ওপারে পাক সেনার কার্যকলাপ বাড়িয়ে ভারতকে বার্তা দিতে চেয়েছে পাকিস্তান।
গোয়েন্দাদের খবর অনুযায়ী, কেন্দ্রের জম্মু-কাশ্মীর পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান৷ পাক সেনার এই গোপন পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তান যে ভাবে সীমান্তে সেনা কার্যকলাপ শুরু করেছে, তাতে ভারতের সঙ্গে যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট৷ সূত্রের খবর, ভারতে অতর্কিতে হামলার ছক কষছে পাকিস্তান৷
পাকিস্তানের তিনটি নৌসেনা ঘাঁটি পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে৷ রবিবারই ইমরান খান বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ চায় না৷ কিন্তু যুদ্ধ লাগলে পাকিস্তান যোগ্য জবাব দেবে৷’
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…