সম্প্রতি সংসদে পাশ হয়েছে তিন তালাক বিরোধী আইন। নয়া আইন অনুযায়ী লিখিত বা তাৎক্ষণিক তিন তালাক এখন ফৌজদারি অপরাধ। কিন্তু আইন পাশ হওয়ার পরেও থামছেনা এই ঘটনা। এক মহিলা দাবি করেছেন যে ওষুধ কেনার জন্যে ৩০ টাকা চাওয়ার স্বামী তিন তালাক দিয়েছেন তাঁকে।ঘটনাটি উত্তর প্রদেশের হাপুর জেলার। “বছর তিনেক আগে আমার বিয়ে হয়। আমি স্বামীর কাছে ওষুধ কেনার জন্যে ৩০ টাকা চাই, তখনই তিনি আমার উপর চেঁচাতে শুরু করেন ও তিন তালাক দেন। তালাক দেওয়ার পরেই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমায় বাড়ি থেকে বের করে দেয়”, অভিযোগ ওই মহিলার। তিন বছর আগে বিয়ে হয়েছিল ওই মহিলার। দুই সন্তানও রয়েছে তাঁর। মহিলার অভিযোগ তাঁর দুই বাচ্চাকেও তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে। দুই সন্তানের সঙ্গেও তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছেনা। হাপুরের ডিএসপি রাজেশ সিং জানিয়েছেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…