তৃণমূল কাকে পরবর্তী মেয়র করতে পারে, জেনে নিন!

রাজীব ঘোষ : বিধাননগর করপোরেশনের মেয়র পদ থেকে সব‍্যসাচী দত্ত ইস্তফা দেওয়ার পর থেকেই একাধিক নাম উঠে আসতে শুরু করেছিল পরবর্তী মেয়রের জন্য।তৃণমূল দলবিরোধী কার্যকলাপের জন্য বিধাননগরের মেয়র ও নিউটাউনের বিধায়ক সব‍্যসাচী দত্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে।তাকে প্রথম দিকে মেয়র পদ থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয় তৃণমূল।কিন্তু সব‍্যসাচী দত্ত তখন সেটা করতে রাজি হননি।অনাস্থা সংক্রান্ত নোটিশে ত্রুটি থাকার অভিযোগে আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালত সেই ত্রুটি জেনে নিয়ে পুনরায় নোটিশ জারি করার নির্দেশ দেয়।যদিও আইনি প্রক্রিয়ার পর সব‍্যসাচী দত্ত নিজেই মেয়র পদে ইস্তফা দেন।তারপর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের নাম পরবর্তী মেয়র হিসেবে উঠে আসতে থাকে।কিন্তু বিধাননগরের বেশ কিছু কাউন্সিলর সিপিএম থেকে আসা তাপসকে মেনে নিতে পারছিলেন না বলে জানা গিয়েছিল।তখন জানা যায় বিধাননগরের বিধায়ক ও মন্ত্রী সুজিত বসু মেয়র পদে আসীন হতে পারেন।

কিন্তু বর্তমানে বিজেপির শক্তি বৃদ্ধির কারণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সৈনিক হিসেবে বিধাননগরের চেয়ারপার্সন এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী কৃষ্ণা চক্রবর্তীকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।শনিবার বিধাননগর পুরভবনে পরবর্তী মেয়র কে হবেন, সেটা ঠিক করতে বিশেষ অধিবেশন হতে চলেছে।

তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যে মেয়র পদের জন্য কৃষ্ণা চক্রবর্তী মনোনয়ন জমা দিয়েছেন।পুরসভা সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত অন্য আর কেউ মেয়র পদের জন্য মনোনয়ন জমা দেননি।বিধাননগর করপোরেশনের পরবর্তী মেয়র পদে শপথ গ্রহণ শনিবার হতে পারে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026