দল বদলে আগ্রহী তৃণমূল নেতা, কর্মীদের জন্য শর্ত। শর্ত দিল বিজেপি-র জেলা নেতৃত্ব। বিজেপি-তে যোগ দিলে ছাড়তে হবে পদ, লাগবে এনওসি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতারা।
অন্য দলের ক্ষেত্রে সবাই স্বাগত। কিন্তু তৃণমূল থেকে বিজেপি-তে আসতে গেলে লাগবে এনওসি। শুধু তাই নয়, তৃণমূলের কোনও জনপ্রতিনিধি তাদের দলে যোগ দিতে গেলে তাঁকে পদ থেকে ইস্তফা দিয়ে আসতে হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ জেলা বিজেপি নেতৃত্ব।
জেলা বিজেপি’র পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শাসকদলের কোনও নেতা বা জনপ্রতিনিধি দলে যোগ দিতে চাইলে তাদের কতগুলি শর্ত মেনে চলতে হবে। দলের সাধারণ কর্মীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা দাবি করে বলা হয়েছে, তাদের দলের কেউই বিজেপিতে যোগ দিচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…