তৃণমূল নেতাদের মোবাইলে ফোন প্রশান্ত কিশোরের! কি পরামর্শ দিলেন?

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেনি। তারপর বিরোধী হিসেবে উঠে এসেছে দেশ শাসিত বিজেপি সরকার। তারপর দলের মধ্যে ভাঙ্গন শুরু হয়েছে, দলের অন্দর থেকে বেরিয়ে এসেছে একের পর এক ক্ষোভ, একাধিক নেতাদের বিজেপিতে যোগ। সবমিলিয়ে তৃণমূল এখন ২০২১ এ নিজের গদি টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ড্যামেজ কন্ট্রোল এর দায়িত্ব দিয়েছেন প্রশান্ত কিশোরকে। তাই দলীয় কাজের খোঁজ নিতে নেতা–নেত্রীদের ফোন করে কথা বললেন তিনি। পশ্চিম মেদিনীপুর এর জেলা সভাপতি, গড়বেতার ব্লক সভাপতি, গোয়ালতোড়ের ব্লক সভাপতি সহ আরও অনেককে ফোন করেন প্রশান্ত কিশোর।

প্রশান্তের ফোন পেয়ে আর দেরি করেননি গোয়ালতোড়ের ব্লক সভাপতি ভাস্কর। শনিবার সকালেই সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। তার পর ব্লক নেতাদের সঙ্গে নিয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচির স্টিকার, কার্ড, গেঞ্জি, লিফলেট বিলি করেন। ভাস্কর বলছেন, ‘‘প্রশান্তের নম্বর সেভ করে রেখেছি। দরকারে পরামর্শ নেব।’’ সাংবাদিক সম্মেলন ডাকা হচ্ছে কিনা, জনসংযোগ বাড়াতে কি করা হচ্ছে এই নিয়ে কথা বলেন সকলের সাথে প্রশান্ত কিশোর।

Anirban Kundu

Recent Posts

বরানগর–ব্যারাকপুর মেট্রোতে বড় আপডেট! কলকাতার পিঙ্ক লাইন নিয়ে বাড়ছে আশা

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…

May 23, 2026

স্কুল ব্যাগের ওজন নিয়ে কড়া নির্দেশিকা! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের

পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন নির্দেশিকা…

May 23, 2026

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর! নতুন বিতর্কে তোলপাড় বাংলা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা…

May 23, 2026

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026