দাঁত দেখে জেনে নিন আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ!

প্রাচীন ভারতে জ্যোতিষ চর্চা এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দেখে তার ভুত ভবিষ্যৎ সম্বন্ধে নানারকম তথ্য বলে দিতে পারতেন মুনি ঋষিরা। সামুদ্রিক শাস্ত্রে এই সম্বন্ধে জানা যায়। আর এই সামুদ্রিক শাস্ত্রতেই লেখা আছে মানুষের দাঁত দেখে তার ভাগ্য বলে দেওয়ারও পদ্ধতি। কিভাবে সেটা সম্ভব জেনে নিন বিস্তারিত নীচে।

যাদের দাঁতের পাটি সমান ও সুন্দর ভাবে সাজানো তাদের ভাগ্য খুবই ভালো হয়। যাদের দাঁতে গুলো এক্টার উপর আর একটা উঠে গেছে তাদের সৌভাগ্যের পথে কাঁটা বিছানো। সাফল্য পেতে তাদের অনেক কাটখড় পোড়াতে হয়।

আপনার দাঁত কি হলদেটে ধরণের? অনেক চেষ্টা করেও দাঁত সাদা হচ্ছে না? তাহলে হতাশ হবেন না। সমুদ্রশাস্ত্র বলছে হালকা হলুদ দাঁতের অধিকারীরা খুবই সৌভাগ্যের অধিকারী হয়। বরং যাদের ঝকঝকে সাদা দাঁত থাকে তাদের জীবনে কিছু দুর্দশা থাকে।

খুব ছোট ছোট দাঁত অশুভ বলে মনে করা হয়। এর অর্থ সেই মানুষটাকে সহজে বিশ্বাস না করাই ভালো। আবার পূর্ণ বয়স্ক যে মানুষটার মুখে পুরো ৩২ পাটি দাঁত আছে তিনি ধনী, শিক্ষিত এবং সমাজে পূর্ণ সম্মান পেয়ে থাকেন। কিন্তু আবার দাঁতের সংখ্যা ৩০ এর কম হলে জীবনে অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়। এদের স্বাস্থ্যও তেমন ভালো থাকে না।

যাদের দাঁতে ফাঁকা থাকে তারা খুব বেশি কথা বলেন। তবে কোন কিছুই খুব সহজে এরা গোপন করে ফেলতে পারেন। আবার দাঁতের মাড়ি যদি খুব চওড়া হয় তাহলে মনে করা হয় সেই ব্যক্তির ইগো খুব বেশি। তবে জীবনের একটা বড় অংশ এরা দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কাটান।

যাদের দাঁতের মাড়ি গোলাপি হয় তারা দয়ালু, ভদ্র ও সংবেদনশীল হয়। আবার যাদের মাড়ির রঙ কালচে ধরণের তারা সহজেই রেগে যান। খুব অল্পতেই এরা হিংস্র হপ্যে উঠতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026