তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর রাজ্য সরকার জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করেছে শোভন চট্টোপাধ্যায়ের।দিল্লির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগদান করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।যোগ দেওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নিরাপত্তার আবেদন জানান শোভন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানান, বিজেপিতে যোগ দেওয়ার পর কলকাতায় ফিরলে তার উপর হামলা হতে পারে।তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন।তাই তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইছেন।
সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায় অমিত শাহের কাছে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা চেয়েছেন।তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি পরিদর্শন করেছেন।শোভনকে স্বরাষ্ট্রমন্ত্রক ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তবে শুধু তিনি নন,তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাবেন।তবে বিজেপি কেন্দ্রীয় সরকার গঠন করার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ দায়িত্ব গ্রহণ করেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নিরাপত্তা ব্যবস্হা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিরাপত্তা ব্যবস্হার খরচে কাটছাঁট করার সিদ্ধান্ত নেন অমিত শাহ।বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদের সঙ্গে নিজের দল বিজেপির নেতাদেরও নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী থাকাকালীন রাজ্যের নিরাপত্তা পেতেন।বিজেপিতে যোগ দেওয়ায় সেই নিরাপত্তা ব্যবস্থা রাজ্য সরকার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…