স্বামী-স্ত্রীর সম্পর্ক যতটা মধুর করে রাখা যায় ততই এর সৌন্দর্য বাড়ে। কিন্তু সব সময় কি আর তা মধুর থাকে? কখনো কখনো তিক্তও হয়ে উঠতে পারে! তাই দাম্পত্য সম্পর্ক মধুর রাখতে চাইলে নজর দিন এই বিষয়গুলোর প্রতি-
কোনো মানুষই সবসময় অপরের নির্দেশ মেনে কাজ করতে চায় না। তিনি আপনার সঙ্গী মানেই সারাক্ষণ আপনার কথা মেনে চলবেন, তেমন ভাববেন না। আপনার সঙ্গী একজন স্বাধীন মানুষ, তার নিজের ভাবনাচিন্তা রয়েছে। নিজের মতটাকেই সবসময় সঠিক বলে ধরে নেবেন না, তার মতকেও সম্মান করুন।
যেকোনো বিষয় নিয়ে সুস্থ আলোচনার পথ হল নিজের মত জানানো এবং অপর পক্ষের মত মন দিয়ে শোনা। তিনি যখন কথা বলছেন, সে সময় তাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলবেন না। তাকে বলতে দিন।
তার কোনো কাজই আপনার পছন্দ হয় না? এমন হলে কিন্তু স্বভাবটা বদলানো দরকার। ছোটখাটো বিষয় নিয়ে যদি সারাক্ষণ খিটমিট করেন, তা হলে একটা সময়ের পর সম্পর্ক বিষিয়ে যেতে বাধ্য।
সবার জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে। সঙ্গীর খারাপ সময়ে তার পাশে থাকুন, সান্ত্বনা দিন। কখনো এড়িয়ে যাবেন না, বা উদাসীন থাকবেন না।
একসঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে নিজের মতটাই সঙ্গীর মত বলে ধরে নেওয়ার প্রবণতা জন্মায়। কিন্তু এরকম বারবার হলে বিপদ। যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে কথা বলে তার মতামত স্পষ্টভাবে জেনে নিন, তাতে আপনাদের সম্পর্কটাই সুস্থ থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…