Realme অবশেষে ভারতে realme 5 সিরিজ লঞ্চ করল। সিরিজটিতে ২ টি স্মার্টফোন দেখা যাবে, realme 5 এবং realme 5 pro, যেগুলি এই কোম্পানির প্রথম চারটি ক্যামেরা যুক্ত স্মার্টফোন। প্রথম এই দামে কোন স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গেল। চারটি রিয়ার ক্যামেরা ছাড়াও realme 5 এবং realme 5 pro, তাদের পূর্বসূরিদের, realme 3 এবং realme 3 pro এর দামে আপডেট ডিজাইন এবং হার্ডওয়্যার নিয়ে আসছে। এক ঝলকে দেখে নেওয়া যাক এই স্মার্টফোন দুটির বৈশিষ্ট্য:
Realme 5 –
১. ডিসপ্লে : 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে
২. প্রসেসর: 2GHz Snapdragon 665 চিপসেট
৩. RAM +স্টোরেজ : 3 GB (32 GB স্টোরেজ) এবং 4 GB (64 GB /128 GB স্টোরেজ)
৪. ব্যাটারি: 5,000mAh
৫. সফ্টওয়ার: ফোনটি colorOS 6 এ চলে। Android 9 pie এর উপর।
৬. ক্যামেরা: রেয়ার ক্যামেরা: এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
ফ্রন্ট ক্যামেরা: 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
৭. ওজন: ১৯৮ গ্রাম।
এছাড়াও কানেক্টিভিটির জন্য Realme 5 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, a GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক।
Realme 5 pro:
১. ডিসপ্লে : 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে
২. প্রসেসর: 2.3 GHz Snapdragon 712 চিপসেট
৩. RAM +স্টোরেজ : 4 GB + 64 GB, 6 GB + 64 GB , 8 GB + 128 GB
৪. ব্যাটারি: 4,035 mAh এবং VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
৫. সফ্টওয়ার: ফোনটি colorOS 6 এ চলে। Android 9 pie এর উপর।
৬. ক্যামেরা: রেয়ার ক্যামেরা : Realme 5 এর মত এই ফোনের পিছনেও রয়েছে চারটি ক্যামেরা। 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
ফ্রন্ট ক্যামেরা: 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর।
৭. ওজন: ১৮৪ গ্রাম।
কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে।
Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 14,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 16,999 টাকা।
অপরদিকে Realme 5 এর বেস ভেরিয়েন্ট কিনতে 9,999 টাকা খরচ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM + 32 GB। 4GB RAM + 64GB স্টোরেজে Realme 5 এর দাম 10,999 টাকা। এবং 4GB RAM + 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে।
4 সেপ্টেম্বর সুপুর 12 টায় Flipkart থেকে বিক্রি শুরু হবে Realme 5 Pro এবং Realme 5 বিক্রি শুরু হবে 27 অগাস্ট থেকে। অফলাইনেও পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…